Editorial Note
| পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতি, আবেগ, ঐতিহ্য এবং শৈল্পিক আবেদনের এক অনবদ্য মিশ্রণ। প্রতিটি সাংস্কৃতিক সৃষ্টির মাধ্যমে, এই লোকসংস্কৃতি বাংলার মানুষের দৈনন্দিন মননে ও চিন্তনে, জীবনে, বিশ্বাসে, সংগ্রামে, প্রেমে, দুঃখে এবং আনন্দে প্রাণের ছোয়া দেয়। পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতি কেবল শিল্প নয়, একটি বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জীবনমুখী অভিব্যক্তি। প্রতিটি রচনা, কলা, ছড়া গান, নৃত্য, প্রতিটি ছন্দ আসলে মাটির কথা বলে এবং মাটির সাথে মিশে থাকা মানুষের কথা বলে। প্রকৃতি, নদী জীবন, চাষের মাঠ,ফসল কাটা উদযাপন ও নিত্যদিনের বেঁচে থাকার কথা ও গাঁথা লোকসংস্কৃতিকে প্রভাবিত করে । আধ্যাত্মিক বাউল হোক বা ভাটিয়ালি, এই লোকসঙ্গীতগুলি বাংলার সাংস্কৃতিক পরিচয়ের চিহ্ন বহন করে। বাঁশি, দোতারা, একতারা হারমোনিয়াম বা সারিন্দা, খোল, করতাল, বাঁশি, মাদল, ঢোল ইত্যাদি পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতির বিজয় গাঁথা গায়। ভাওয়াইয়া গান, ঝুমুরের গান, গম্ভীরার গান উত্তরবঙ্গ, মালদা,মুর্শিদাবাদ, পুরুলিয়া,বীরভূম, বাঁকুড়া, দক্ষিণবঙ্গের সামাজিক জীবন, সামাজিক সমস্যা, সামাজিক ভাষ্যকে মানুষের প্রাণের ভিতর থেকে মনের কাছে পৌঁছে দেয়।বাউলের রহস্যবাদ থেকে শুরু করে উৎসবমুখর টুসু, সামাজিক ব্যঙ্গ, রাজনীতির কথকতা, শিব-কালীর বন্দনা, লালন গীতি, পশ্চিমবঙ্গের দর্শন, অতীন্দ্রিয়বাদ, ও সমৃদ্ধ ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে এবং বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক, সামাজিক এবং আধ্যাত্মিক কাঠামোর অন্তর্দৃষ্টিও প্রদান করে। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায় থেকেই উদ্ভূত কথকতা, গল্প ও গানগুলি আধ্যাত্মিকতা, প্রকৃতির কথা বলে এবং প্রায়শই ধর্মীয় সীমা অতিক্রম করার চেষ্টা করে। রূপক এবং সহজ ভাষা ব্যবহার করে রহস্যবাদ, মানবতাবাদ এবং প্রেমের বিষয়বস্তু আবর্তিত হয়। লালন ফকির বা আব্বাসউদ্দিন আহমেদ, পুর্ণদাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এই লোকসংস্কৃতিকে প্রেম, ভক্তি, প্রকৃতির সাথে মিলিয়ে দিয়েছেন, মানবতাবাদ এবং প্রেমের দর্শনের সাথে অনুরণিত করার সুযোগ করে দিয়েছেন। লোকসংস্কৃতির সাংস্কৃতিক তাৎপর্য এবং প্রভাব পশ্চিমবঙ্গের সমাজ, শিল্প এবং ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে নতুন করে গবেষণার সুযোগের অপেক্ষায় রয়েছে। লোকসংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ একটি বিশেষ প্রয়োজনীয় দিক, তা একটি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জ্ঞান, মূল্যবোধ এবং অনুশীলনের বাহক। পশ্চিমবঙ্গে বাউল, ভাটিয়ালি এবং ভাওয়াইয়ার মতো গানগুলি মৌখিক ইতিহাস হিসেবে কাজ করে, প্রাচীন দর্শন, পৌরাণিক কাহিনী এবং সাংস্কৃতিক আখ্যানগুলিও দৈনন্দিন জীবনের প্রকাশ ঘটায়। উদাহরণস্বরূপ, নৌকাচালকদের ভাটিয়ালি গান নদীমাতৃক জীবন এবং প্রকৃতি, নদী এবং মাছ ধরার সাথে যুক্ত আবেগকে প্রতিফলিত করে; গম্ভীরা এবং গোম্ভীরার মতো গানগুলি প্রায়শই সামাজিক সমস্যা, রাজনৈতিক ব্যঙ্গ এবং স্থানীয় অভিযোগের উপর মন্তব্য করার জন্য পরিবেশিত হয়। এগুলি সচেতনতা তৈরি করতে এবং সামাজিক সংস্কার সম্পর্কে আলোচনা শুরু করতে অত্যন্ত আবশ্যক । আধ্যাত্মিক ও দার্শনিক অন্তর্দৃষ্টি সম্পন্ন, আধ্যাত্মিক ও মানবতাবাদী দর্শনের জন্য পরিচিত বাউল গান বা লালন গীতি ধর্মীয় বাধা অতিক্রম করে বিশ্বজনীন ভ্রাতৃত্ব এবং অভ্যন্তরীণ জাগরণের লক্ষ্যে কাজ করে। সম্প্রদায় গঠন এবং বন্ধনের পটভূমির পুর্নগঠনের জন্য লোকসংস্কৃতি সম্প্রদায়ের মধ্যে ঐক্য এবং উদযাপনকে উৎসাহিত করে। সমসাময়িক সঙ্গীত, সাহিত্য ও শিল্পের উপর লোকসংস্কৃতির প্রভাব যেহেতু অসীম, এই ধারার ধারাবাহিকতা এবং প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনার প্রয়োজন অনস্বীকার্য । মানুষের ক্ষমতায়নের জন্য এবং বিশ্বব্যাপী স্বীকৃতির জন্য আধুনিক ধারার সাথে মিশে যাওয়া এই লোকসংস্কৃতির সৃজনশীলতাকে পুনরুজ্জীবিত করা উচিত। শিল্পীরা ক্রমাগত পরীক্ষা-নিরীক্ষা করে সমৃদ্ধ ঐতিহ্যকে সমসাময়িক শব্দের সাথে মিশিয়ে দিচ্ছেন, কিন্ত তা একই ভাবে মানুষের প্রাণের কথা বলে কিনা দেখতে হবে। Scotopia এর এই সংখ্যা এই ঐতিহ্যকে তুলে ঢোকার একটি সামান্য প্রয়াস মাত্র, ভাবতে শিখুক সমাজ, ভাবতে শিখুক মানুষ। |
ISSN No. - 2455-5975 Editor-in-Chief : Prof. Dr. Soma Ghosh Principal, Hiralal Mazumdar Memorial College for Women, Dakshineswar Associate Editors : Dr. Madhushri Das Datta |
|
ডাঃ সোমা ঘোষ, অধ্যক্ষ , হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন দক্ষিণেশ্বর |